দুর্নীতির দায়ে সু চির আরও ৬ বছরের কারাদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৫ এএম, ১২ অক্টোবর ২০২২ বুধবার
ফাইল ছবি
দুর্নীতির দায়ে বুধবার ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে আরও ছয় বছরের কারাদণ্ড দিয়েছে মিয়ানমারের জান্তা। এতে নোবেল বিজয়ী এই রাজনীতিকের কারাদণ্ডের মেয়াদ বেড়ে দাঁড়িয়েছে ২৬ বছর।
বুধবার (১২ অক্টোবর) মামলার সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা এএফপি।
সূত্র জানায়, একজন ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে সু চিকে দুর্নীতির দুটি মামলায় প্রত্যেকটিতে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়। তবে মামলা দুটির সাজার মেয়াদ একযোগে চলবে।
গত বছর আটক হওয়ার পর থেকে সু চি ইতোমধ্যে একটি রুদ্ধ জান্তা আদালতে দুর্নীতি এবং অন্যান্য অভিযোগের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন।
অভ্যুত্থানের রাত থেকে সামরিক হেফাজতে ছিলেন নোবেল বিজয়ী এই নেত্রী। সর্বশেষ মামলাটিতে তার বিরুদ্ধে ব্যবসায়ী মং উইকের কাছ থেকে সাড়ে পাঁচ লাখ ডলার ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়৷
সূত্রটি আরও জানায়, সু চি সুস্থ অবস্থায় আদালতে উপস্থিত হয়েছেন। তিনি রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করবেন।
সাংবাদিকদের আদালতের শুনানিতে উপস্থিত থাকা এবং সু চির আইনজীবীদের গণমাধ্যমের সঙ্গে কথা বলা নিষিদ্ধ করা হয়েছে।
একটি স্থানীয় পর্যবেক্ষণ গোষ্ঠীর তথ্যমতে, ক্ষমতা দখলের পর থেকে ভিন্নমতের বিরুদ্ধে সামরিক বাহিনীর দমন অভিযানে ২ হাজার ৩০০ জনেরও বেশি নিহত এবং ১৫ হাজারেরও বেশি মানুষ গ্রেপ্তার হয়েছে৷
সূত্র : এনডিটিভি
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট








